আমরা গুনাহগার নই”
সাহিত্য ও শান্তির জন্য রয়েল ক্লাব
আমরা গুনাহগার নই”
লিখেছেন নীলাভ
“আমরা গুনাহগার নই”
আমাদের মুখে নাম নেই—
শুধু ক্ষতের গন্ধ।
পুরুষেরা নাম দেয় “পাপ”,
আর আমরা তাতে বানাই বাগান।
আমাদের চোখে আগুন,
যা কখনো মোমবাতির মতো জ্বলে,
আবার কখনো দগ্ধ করে—
নিজের অন্ধকারটাকেই আলো করতে।
আমাদের বুকের ভিতর
শুধু ভালোবাসা নয়—
রক্ত জমে আছে ইতিহাসের মতো,
যেখানে প্রতিটি কোষে লেখা—
“আমরাও সৃষ্টি করি, শুধু সন্তান নয়—সত্য।”
যে রাতে আমাদের গলা চেপে ধরা হয়,
আমরা বাতাসে কবিতা লিখি—
যেন পরের প্রজন্ম জানে,
শব্দও প্রতিশোধ নিতে পারে।
আমাদের শরীর নদীর মতো—
যাকে বাঁধে সমাজ,
তবু স্রোত ফেটে যায়,
যখন ন্যায়ের ডাক শোনা যায় দূরে।
আমরা গুনাহগার নই,
আমরা কেবল মানুষ—
যারা এখনো সাহস করে বলে ফেলে,
“আমি বেঁচে আছি, আমি দেখছি,
আমি নিজেই আমার মুক্তি।”
কলমে : নীলাভ
ঢাকা, বাংলাদেশ |
১৫/১০/২০২৫
---------------------------
“We Are Not the Guilty Ones”
Our faces bear no names—
only the scent of wounds.
Men call it “sin,”
but we make gardens out of it.
There is fire in our eyes,
sometimes glowing like a candle,
sometimes burning fiercely—
just to light up our own darkness.
Within our chests,
there’s more than love—
blood thick as history,
where every cell is inscribed:
“We too create—not just children, but truth.”
On the nights they press their hands against our throats,
we write poems in the wind—
so the next generation may know,
that even words can take revenge.
Our bodies are rivers—
dammed by society,
yet breaking through,
whenever justice calls from afar.
We are not the guilty ones,
we are simply human—
who still dare to whisper,
“I am alive, I see,
I am my own freedom.”
Written by Nilav
Dhaka, Bangladesh | 15 October 2025
documentation: : Waffaa Badarneh


ليست هناك تعليقات:
إرسال تعليق